News Bangla 24 BD | সিলেটে জামায়াতের নিরুক্তাপ হরতাল পালন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে জামায়াতের নিরুক্তাপ হরতাল পালন


জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির প্রতিবাদে সোমবার দলটির ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
হরতালে সিলেট মহানগরীর কোথাও কোন পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই নগরীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কদমতলী, টিলাগড়, সুবিদবাজার, শেখঘাটসহ সব এলাকায় যান চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। খোলা ছিল দোকানপাট ও অধিকাংশ শিক্ষা প্রতিস্টান।
তবে জননিরাপত্তা ও যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর মোড়ে মোড়ে ও গরুত্বপূর্ণস্থানে আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল সতর্ক অবস্থায়।
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ জানান, হরতাল চলাকালে সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে পিকেটিং শেষে মিছিল সমাবেশ করেছেন তারা। নগরীর শিবগঞ্জ, সুবিদবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকা সহ পৃথক স্থানে অনুষ্ঠিত পিকেটিং ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মশাহিদ আহমদ, ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ও নজরুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ