News Bangla 24 BD | চিত্রনায়ক রিয়াজের মায়ের দাফন সম্পন্ন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান আরা বেগমের দাফন যশোরে সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর যশোরের কারবালা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

এর আগে সোমবার সকালে ঢাকা থেকে তার মরদেহ যশোরে নিয়ে আসা হয়। এখানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরজুমান আরা বেগম রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রোববার বাদ আসর ঢাকার গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সকালে তার মরদেহ বিমানযোগে ঢাকা থেকে যশোরে নিয়ে আসা হয়। এদিন বাদ জোহর যশোরের কারবালা জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কারবালা কবরস্থানে স্বামীর পাশে তার দাফন সম্পন্ন হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ