News Bangla 24 BD | সিরাজগঞ্জে ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত দুই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত দুই


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে পূর্বদেলুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক ও হেলপার দু’জনই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চিনি বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। রাত তিনটার দিকে ট্রাকটি পূর্বদেলুয়া ব্রীজের উপর ওঠার পরও রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছেন তারা। দুর্ঘটনায় নিহতদের লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ