News Bangla 24 BD | রাজধানীতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত


রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের সামনে বিটিসিএল বাসের ধাক্কায় নুরজাহান (৪৫) নামের এক নারী ও রিক্সচালক খোকন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ননদ ফাতেমা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

ট্রাফিক পুলিশের কনেস্টেবল মজিবুর রহমান বলেন, বুধবার সকাল আটটার দিকে নুরজাহান ও তার ননদ ফাতেমা বেগম কেরাণীগঞ্জ থেকে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। রিক্সাটি রাউজেকর সামনে পৌঁছামাত্র বিটিসিএলের একটি বাস তাদের রিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।

পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে নয়টার সময়ে নুরজাহানকে মৃত ঘোষনা করেন। এরকিছুক্ষন পরে আহত খোকনেরও মৃত্যু হয়। আহত অবস্থায় ফাতেমা বেগমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ফাতেমা বেগম জানান, নিহত নুর জাহান বেগম সম্পর্কে তার ননদ। তারা দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে থাকেন। দু’জনেই মতিঝিলের সিটি সেন্টার ভবনের ঝাড়ুদারের কাজ করতেন। সদরঘাট থেকে রিকশায় করে সিটি সেন্টারে আসার সময় এ ‍দু্র্ঘটনাটি ঘটে।

নিহত নুরহাজান বেগম ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কালিগঞ্জ গ্রামের মৃত বাবার আলীর স্ত্রী। ফাতেমার বাড়িও একই গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ