News Bangla 24 BD | ‘বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না’


‘বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না। কেউ রোগে ভুগে মারা যাবে না। আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত দেশ গড়ে তুলবই।’

বুধবার কুড়িগ্রামের চিলমারীতে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিলমারীর থানাহাট উচ্চ বিদ্যালয় মাঠে, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগান নিয়ে হতদরিদ্র মানুষের জন্য পল্লী রেশনিং কার্যক্রমের উদ্ধোধন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের পর দেশ গঠনে বঙ্গবন্ধু নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। দেশে চালের দাম ১০টা টাকা সাড়ে ৩ টাকায় যখন নামিয়ে এনেছিলেন, ঠিক তখনই বঙ্গবন্ধুকে নির্মমভাবে খুন করা হয়। বঙ্গবন্ধুর সেই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমি পূরণ করবই।’

কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস কর্মসূচির আওতায় চাল পাবে পরিবারগুলো।

কুড়িগ্রাম জেলার নয় উপজেলার এক লাখ ২৫ হাজার ২৭৯ পরিবার এ সুবিধার আওতায় আসবে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছান।

এ বিভাগের অন্যান্য সংবাদ