নাড়ির টানে যাত্রা শুরু নগরবাসীর
ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। বুধবার কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
ঈদ উপলক্ষে গত ২৯ আগস্ট থেকে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সেই দিনই দেয়া হয়েছিল আজকে (৭ সেপ্টেম্বর) ট্রেনের টিকিট। তবে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের আসল যুদ্ধ শুরু হবে আগামী শুক্রবার থেকে। কারণ ওই দিন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা যেমন সুন্দর এবং সুশৃংঙ্খলিত ভাবে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পেরেছেন, আশা করা যায় সবার ঈদ যাত্রাও সুন্দর হবে। ট্রেনে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় এবং সকল বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 