ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল উইমেন্স মেডিকেল কলেজ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল হয়ে পরেছে চিকিৎসা কার্যক্রম।
বুধবার সকাল ৯টায় মেডিকেল কলেজটির ৯০জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। এসময় তারা সরকার নির্ধারিত ১৫ হাজার টাকা ভাতা না দেয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন। একাধিক ইন্টার্ন চিকিৎসকরা এ সময়ে জানান, বিভিন্ন হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা ১৫ হাজার টাকা পেলেও আমরা ১০ হাজার টাকা পাচ্ছি। অথচ সরকার ১৫ হাজার টাকা ইন্টার্ন চিকিৎসকদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এই দাবীতে আমাদেরকে আন্দোলন না করার জন্য সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন থেকে হুমকি দেয়া হচ্ছে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের ন্যয্য আন্দোলন বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে।
এ ব্যাপারে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোহাম্মদ তোজম্মেল হক বলেন, “বিষয়টি সুরহার জন্য দুপুরে বৈঠক হবে, আশা করি সমস্যা সমাধান হবে।”
তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন নির্ধারিত ভাতা না দেয়া হলে আন্দোলন চলবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 