সিলেটে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ওসমানীনগরে মাওলানা আবদুর রহমান নামের এক মসজিদের ইমামকে খুন করে হাত পা বেধে গলায় ফাঁস দিয়ে তার নিজ কক্ষে ঝুলিয়ে রেখেছে দৃর্বৃত্তরা। নিহত ইমাম উপজেলার সাদিপুর ইউপির দক্ষিণ মোবারকপুর (আন্দারকোণা) জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি সিলেটের মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আবদুল বারির ছেলে। বৃস্পতিবার সকালে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তেও জর্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা স্থানীয় আন্দারকোনা মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমামের কক্ষের দরজা খোলা দেখেন। মুসল্লিরা ইমামের হাত পা বাধা ঝুলন্ত লাশ দেখে ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত ইমামের বড় ভাই জইন উদ্দিন দাবী করেন, আমার ভাইকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রাখা হয়েছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ ব্যাপারে আমরা হত্যা মামলা করবো।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 