সিরাজগঞ্জে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
ওই রেলপথের ওপর দিয়ে বয়ে যাওয়া টিঅ্যান্ডটি, ডিশ ক্যাবল ও বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে লেগে যাত্রীরা পড়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে বিভিন্ন তারের সঙ্গে লেগে যাত্রীরা পড়ে যায়। তিনি ১৫-২০ জন পড়ে আহত হওয়ার কথা স্বীকার করেছেন।
তবে স্থানীয়রা জানান, ট্রেন থেকে প্রায় ৪০ জন যাত্রী পড়ে গেছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান বলেন, এ পর্যন্ত আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের বেশিরভাগেরই হাত-পা ভেঙে গেছে। তবে কেউ আশঙ্কাজনক নয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 