News Bangla 24 BD | রাবি ক্যাম্পাসে নিজ কক্ষে শিক্ষকের লাশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাবি ক্যাম্পাসে নিজ কক্ষে শিক্ষকের লাশ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী ভবন থেকে আকতার জাহান জলি (৩৮) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাবি ক্যাম্পাসের শিক্ষকদের আবাসিক ভবন জুবেরীর ৩০৩ নম্বর কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। জলি রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক।

জুবেরী ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলি জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে একাই থাকতেন। কয়েকদিন থেকে তাকে কেউ বাইরে দেখেননি। আজ দুপুরে তার ছেলে ঘনিষ্ঠদের জানায়, তার মাকে সে মুঠোফোনে পাচ্ছে না। এরপর বিষয়টি অন্য শিক্ষকরা জানার পর জুবেরী ভবনে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও বিভাগের অন্য শিক্ষকরা জুবেরী ভবনে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মশারির ভেতর বিছানার ওপর তার দেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের দুই পাশ দিয়ে লালা পড়ছিল।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ জানান, তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ