গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ১৫
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
শনিবার সকালে ৯ জন টঙ্গী ও তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪১ জন। স্থানীয়রা বলছেন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার সকালে ট্যাম্পাকো নামের কারখানাটিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দফতর, মিরপুর এবং উত্তরাসহ প্রায় ২০টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। আহতদের টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে চারতলা ভবনের একাংশ ধসে পড়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 