News Bangla 24 BD | গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার, অপরদিকে সাড়ে সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার নামকস্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজার নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও একই লেনে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ধনারচর মধ্যপাড়া গ্রামে মৃত শমসের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫) নিহত হন। বাস ও পিকআপ আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার নামকস্থানে ময়মনসিংহগামী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ময়মনসিংহ জেলার নবগঠিত পাগলার থানার মলমল ফতুয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৫), অজ্ঞাত নারী (৩০) নিহত হন। এঘটনায় ৪ থেকে ৫ জন আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছে। ট্রাক ও লেগুনা আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ