বিস্ফোরণের পর কারখানার ৫ তলা ভবনটি ধসে পড়েছে
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকার ট্যাম্পাকো লিমিটেড কারখানার পাঁচ তলা ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তুপে এখনও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ফায়ার সার্ভিসের প্রধান নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পলাশ মণ্ডল এই তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার ভোর ৬টা ৫ মিনিটের দিকে টঙ্গীর ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় নিচতলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এরপর কারখানায় আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ভবনের কিছু অংশ ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানাটি পাঁচ তলা। সেখানে রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। ‘
গাজীপুরের পুলিশ সুপার হারুন উর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের ভবনগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নিয়েছে এবং উৎসুক জনতাকে সরিয়ে দিয়েছে।
এদিকে বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 