সিলেটে গরু ব্যবসায়ীদের নিরাপত্তা দিচ্ছে পুলিশ
সিলেটে ঈদ-উল-আযহায় কোরবানিকে সামনে রেখে সিলেটের গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের বিশেষ টিম ২৪ ঘন্টা কাজ করছে। পথে ‘হাইজ্যাকারদের’ থেকে বাঁচাতে বাইর থেতে আসা গরুর ট্রাক নির্দিষ্ট গন্তব্যেও পৌঁছে দিচ্ছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব গরু ব্যবসায়ী সিলেট নগরীর বিভিন্ন হাটে গরু নিয়ে আসছেন, তাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
জানা যায়, সিলেট মহানগরীর চণ্ডিপুল এলাকায় গরুবাহী গাড়ি এলে পুলিশ তাদেরকে গন্তব্য জিজ্ঞেস করে। গন্তব্য বৈধ কোনো পশুর হাটে হলে পুলিশ নিজ উদ্যোগে ওই গরুবাহী গাড়ি নির্দিষ্ট হাটে পৌঁছে দেয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 