আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান, নারী জঙ্গি আটক
আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে শারমিন (২৫) নামে এক নারী জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের চার সদস্য।
কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে আমার সংবাদকে জানান, আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেট সংলগ্ন এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। এতে চার পুলিশ সদস্য আহত হন। তিনি আরও জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
স্থানীয় সূত্র জানায়, লালবাগ থানার বিজিবি এক নম্বর গেট এলাকায় লালবাগ টাওয়ারের পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট ৪জনে ভাড়া নেয়। ওই ফ্ল্যাটে জঙ্গি সন্দেহে পুলিশের গোয়েন্দা শনিবার সন্ধ্যায় প্রবেশের চেষ্টা করে। এসময় ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় শারমিন নামে এক নারী হাতে ধারালো অস্ত্র নিয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটকের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে লালবাগ থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। রাত পৌনে ৯ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘটনাস্থরে অভিযান চলছিল বলে জানা গেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 