নিহত ও আহতদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ- আমির হোসেন আমু
টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস নামের কারখানার আগুন ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে ২৬ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি। এখনো আগুন জ্বলছে।
ট্যাম্পাকো ফয়েলস পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সকল প্রকার তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেছেন, নিহত ও আহতদের যথাযথ তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।
মন্ত্রী আরো জানিয়েছেন, ব্রয়লার কারখানার গ্যাস পাইপ লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোর ৬টায় ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গীর ওই কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৫ জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 