News Bangla 24 BD | সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে সকাল ৮টায় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে সকাল ৮টায়


সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন এতে ইমামতি করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ বিশিষ্টজনেরা এতে জামাত আদায় করবেন।
এছাড়া, দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ।
এছাড়া, সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম, সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় এবং সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত, নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শেখ ছানা উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেট সকাল ৮টায়, নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটে সকাল ৮টায়, মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠ সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল ৮টায়, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল ৮টায়, পশ্চিম পীর মহল্লা জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, দক্ষিণ সুরমায় ঐতিহ্যবাহী সিলাম বটতলা বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মো: হাবিব আহসান। জামতের পূর্বে হজ্ব ও কোরবানীর মাহাত্ম ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন কলাবাগান লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মশাহিদ আলী, কিসমত বিরাহিমপুর জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ ক্বারী মাওলানা ওস্তার আলী। সবশেষে দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মো: হাবিব আহসান।
উলে­খ্য, প্রতি বছর বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে প্রায় অর্ধলক্ষ মুসল­ীয়ান জামাতে শরিক হয়ে থাকেন।
উক্ত ঈদগাহ জামাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারী-বেসরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ জামাতে শরিক হয়ে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ