আজ চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে
চাঁদপুর জেলার ৪০ গ্রামে আজ সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। প্রায় এক শতাব্দী ধরে ওই সব গ্রামে মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। ওইসব মুসল্লিরা ইসলামের চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের অনুসারী বলে জানা গেছে।
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর জাগো নিউজকে বলেন, মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন। এদের মধ্যে তার বড় ছেলে আবু যোফার মোহাম্মদ আবদুল হাই সাদ্রাভী অন্যতম।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৭ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপিত হয়ে আসছে।
যেসব গ্রামে আজ ঈদ উদযাপন হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলঁচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল।
ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাশারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোল্লা, হাঁসা ও চরদুখিয়া।
এছাড়া মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।
হাজীগঞ্জের সাদ্রা ঈদগাহ ময়দানে আজ ঈদের জামাত সকাল ১০টায়, এখানে ইমামতি করবেন পীরজাদা মো. আরিফ রহমান।
ফরিদগঞ্জের সমেশপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ১০টায়, এখানে ইমামতি করবেন আবু ইয়াহিয়া মো. জাকারিয়া চৌধুরী, পীর সাহেব সাদ্রা দরপার শরীফ, মধ্য বাসার ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ১০টায়, এখানে ইমামতি করবেন মাও. মোঃ. মহিউদ্দিন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 