ইলিয়াস আলীর নামে ৩ হাজার পশু কোরবানি!
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর নামে তার অনুসারীরা এবারো পশু কোরবানি করবেন। ঈদুল আজহায় সিলেট বিভাগে ইলিয়াস আলীর নামে প্রায় তিন হাজার পশু কোরবানি হবে। গতবছরও তার নামে প্রায় আড়াই হাজার পশু কোরবানি হয়েছিল।
এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি।
ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করেছেন। তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবতে পারিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনো জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন।
এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক জানান, সিলেট বিভাগের প্রায় তিন হাজার বিএনপি ও ইলিয়াস সমর্থকরা তাদের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দেবেন। অনেকেই জানিয়েছেন তারা তাদের প্রিয় নেতার নামে পশু কোরবানি করবেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, গত বছরের ন্যায় এবারেও আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নামে পশু কোরবানি করা হবে।
বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী বলেন, গত বছরের মতো এবারো আমাদের পরিবারের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দেওয়া হবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 