News Bangla 24 BD | বৃষ্টিতে ম্লান ঈদের সকাল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ঈদের দিন সকালেই বৃষ্টিতে বিড়ম্বনা পড়েছেন নগরবাসী। কালো মেঘের গর্জন আর ঝমঝমিয়ে বৃষ্টিতে ঈদের আনন্দ ম্লান হতে চলেছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এর আগে অবশ্য সোমবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর সোমবারই জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হবার সম্ভবনা প্রবল।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। রাজধানীর অনেক স্থানে মসজিদের ভিতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুবায়েত কবির জানান, মঙ্গলবার দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

তিনি জানান, সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ