সিলেটে যাত্রীবাহী বাস খাদে : নিহত ৪
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসটি সড়কের গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম অতিক্রমকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২ শিশু ও ২ পুরুষ নিহত হয়েছেন। নিহত দুই শিশু গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১০) ও তনিমা (৬)। অন্য ২জনের নাম পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।”
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 