News Bangla 24 BD | টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টায় এবং সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকাল সোয়া সাতটার দিকে যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

এসময় নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মমিনুল ইসলামের স্ত্রী ছালমা আক্তার (২৫), কুড়িগ্রামের রাজার হাট উপজেলার রহিমা (৩০) ও তার ছেলে বায়োজিদ (৭)।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাবেলনুর নামের যাত্রীবাহী বাস ও টাঙ্গাইলগামী ইট ভর্তি ট্রাকের সঙ্গে মহাসড়কের ওইস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও নারী নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ যাত্রী। খবর পেয়ে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়।

এদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু্জন নিহত হয়েছেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, নিহতদের মধ্যে একজন হলেন, মোটরসাইকেল আরোহী গাইবান্ধা জেলার বানিয়া চং উপজেলার বেল্লালের ছেলে তৌহিদ। তবে নিহত মোটরসাইকেল চালকের নাম জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ