আজ থেকে শুরু হতে যাচ্ছে হজের ফিরতি ফ্লাইট
পবিত্র হজ পালন শেষ। শনিবার থেকে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। মক্কা ও মদিনা থেকে হাজিদের ফিরে আসার সুবিধার্থে প্রতি বছরের মতো এ বছরও বিমান কর্তৃপক্ষ ‘সিটি চেক-ইন’ ব্যবস্থা শুরু করেছে।
বিমান অফিস থেকে জানানো হয়েছে, হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের রাজধানী জেদ্দা থেকে রওনা হবে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টায়)। ফ্লাইটটি রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, বিমান ঢাকা থেকে জেদ্দায় হাজিদের নিয়ে সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে পরিবহন করেছে। বাংলাদেশ বিমান দেশের ১ লাখ ১ হাজার ৭৫৮ হাজির মধ্যে ৪৯ হাজার ৫৪৫ জন হাজি পরিবহন করেছে।
তিনি বলেন, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
ধর্ম মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে, এ বছর ৫ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।
সূত্র: বাসস।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 