News Bangla 24 BD | কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ


নিউজ বাংলা বিডি ডেস্ক: ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা, পণ্যের প্রচার, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীল কাজ আরও বৃহৎ পরিসরে প্রচারের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের উদ্যোগ, পণ্য ও সেবাকে একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপন করতে পারবেন। উদ্যোগটির আওতায় বিডি২৪লাইভ-এর মাল্টিমিডিয়া টিম ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে উদ্যোক্তাদের গল্প তুলে ধরবে। এসব কনটেন্ট প্রতিষ্ঠানটির প্রায় ৯ মিলিয়ন (৮৭ লক্ষের বেশি) অনুসারীসমৃদ্ধ ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের ব্যবসায়িক পথচলা, চ্যালেঞ্জ, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার গল্প এই আয়োজনে বিশেষ গুরুত্ব পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ