News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে প্রেমিকার হাতে এনগেজমেন্টের আঙটি দেখে প্রেমিকের আত্মহত্যা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

হরিণাকুন্ডুতে প্রেমিকার হাতে এনগেজমেন্টের আঙটি দেখে প্রেমিকের আত্মহত্যা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
প্রেমিকার বিয়ের খবরে কে না ব্যাথিত হয় ? তারপর আবার ছেলে পক্ষের লোকজন যদি আঙটি পরিয়ে এনগেজমেন্ট করে, তাহলে তো প্রেমিক ব্যাথিত হতেই পারে! আর এমন একটি বিরহের ঘটনায় বিষপানে আত্মহত্যা করেছে সবুজ হোসেন (২০) নামে এক যুবক। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ একই গ্রামের এক যুবতীকে ভালোবাসতেন। গত বুধবার ওই যুবতীর হাতে এনগেজমেন্টের আঙটি দেখে ব্যাথিত হন প্রেমিক সবুজ। প্রেমিকার হাতে বিয়ের আঙটি দেখে পরদিন বিষপান করেন তিনি। তাকে প্রথমে হরিণাকুন্ডু ও পরে অবস্থার অবনতি ঘটছে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তির পর শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। গ্রামবাসির ভাষ্যমতে, স্থানীয় একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সবুজের। ক’দিন আগে মেয়েটিকে পচ্ছন্দ করে আঙটি পরিয়ে যায় ছেলে পক্ষ। দীর্ঘদিনের প্রেমিক ছাড়া অন্য ছেলেকে বিয়েতে প্রেমিকার সম্মতি থাকায় সবুজ চরমভাবে ব্যাথিত হয়ে বিষপান করেন বলে গ্রামবাসি জানান। এ বিষয়ে হরিণাকুন্ডুু থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে তিনদিন আগে ছেলেটি বিষপান করে হাসপাতালে ভর্তি ছিলো। তার মৃত্যুর খবর শুনেছি। তবে লাশ এখনো গ্রামের বাড়িতে আসেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ