“বাংলাদেশ হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ” শ্রীমঙ্গল পৌর শাখার সম্মেলন
পংকজ কুমার নাগ,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
” ধর্ম যার যার , রাষ্ট্র সবার ” এই শ্লোগানকে সামনে রেখে , বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে । গতকাল ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ সড়কে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ , শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার কার্যকরী কমিটি গঠনকল্পের আহবায়ক সঞ্জয় রায় রাজু এর সভাপতিত্বে এবং জগদীশ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অজয় দেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হরিপদ রায় , অধ্যাপক কৃষ্ণলাল কালোয়ার , জহর তরফদার , ইপা বড়ুয়া ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মনোরঞ্জন বৈদ্য , দিপক ধর পুরকায়স্থ , ডাঃ সাধন চন্দ্র ঘোষ , সুনীল বৈদ্য শচি , গৌরাঙ্গ বনিক সমিরন সরকার , নিতেশ সুত্রধর , মলয় রায় ভানু , সুদিপ দাশ রিংকু , মানস রঞ্জন দাশ লস্কর , ঝলক দেবরায় , ছুটন চৌধুরী এবং প্রতাপ গোয়ালা প্রমুখ ।
এসময় সম্মেলনে আগামী তিন বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয় । নবনির্বাচিত কমিটিতে ৩ জন সভাপতি , ১ জন সাধারণ সম্পাদক , ৩ জন সাংগঠনিক সম্পাদক এবং মহিলা সম্পাদিকা ১ জন , সহ মোট ৪১ জন মনোনীত হয়েছেন ।
সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সুজিত কুমার বৈদ্য , শুভ্র রায় ও কবিতা দাশ । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাধন দাশ । সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুমন রায় , পংকজ কুমার নাগ ও সুভাষ দাস তপন । মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়েছেন জয়া শ্যাম ।
এরপর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সভাপতি সঞ্জয় রায় রাজু-র সমাপনী বক্তব্য এবং আপ্যায়নের মধ্যদিয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনের শুভ সমাপ্তি হয় ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 