সড়কে মৃত্যুর মিছিল চলছেই। ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৪ জন নিহত ও দুই শতাধিক আহত হন।
ছুটি শেষে গতকাল শুক্রবার এক দিনেই সড়ক দুর্ঘটনায় মারা যান ১৮ জন, আহত হন অর্ধশতাধিক মানুষ।
আর শনিবার দুপুরের আগেই সড়কে ঝরেছে আরও ১১ প্রাণ। সবমিলে গত পাঁচ দিনে ৭৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
এই ক’দিনে হতাহতের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, দম্পতি, বরযাত্রী, বাবা-ছেলে, বিশ্ববিদ্যালয় ও স্কুলছাত্র, নারী ও শিশু।
সর্বশেষ শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৭ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আর একই দিন সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
এরআগে শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলীতে বাস উল্টে নারীসহ ৫ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হন।
ওইদিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হন। তারা সবাই মাইক্রোবাসে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট যাচ্ছিলেন।
আর মাদারীপুরের রাজৈর উপজেলার কালিবাড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রর সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত হন।
ঈদের ফাঁকা রাস্তায় চালকদের বেপরোয়া গতি,ঈদে বাড়তি মুনাফার জন্য পুরনো ও ঢাকা সিটিতে চলাচলকারী গাড়ি দিয়ে যাত্রী পরিবহন এবং ট্রাফিক ব্যবস্থাপনার বেহাল দশায় এসব দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা বলেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 