News Bangla 24 BD | কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, তিন শিশুসহ নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, তিন শিশুসহ নিহত ৫


কুমিল্লার লাকসামে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনশিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রবিবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ছিলনিয়া (কালিয়া চৌ) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- লহ্মীপুর সদর উপজেলার বেলিয়াই গ্রামের শাহাব উদ্দিন (৪৫), আনোয়ারুল কবির (৪০) ও তার তিন সন্তান রাইসা মোনতাছির (১২), রাইছা তাবাসুম (৭) শাহিন আল মোনতাছির (৩)।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত ওসি) আশফাকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালী থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেট কার কালিয়া চৌ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক পুরুষ, এক নারী এবং হাসপাতালে তিনটি শিশু নিহত হন। তারা সবাই একই পরিবারের।

ওসি আরও জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ