রুমার রিজুক ঝর্ণায় নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার অদুরে রিজুক ঝর্ণার পানিতে ডুবে নিখোঁজ অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকীর লাশ রোববার সকাল ৯টা ৫২মিনিটে উদ্ধার হয়েছে।
তিনি রিজুক ঝর্ণার পানিতে সাঁতার কাটতে গিয়ে গত শনিবার বিকেল ৩টায় তলিয়ে যান। একই স্থানে তার লাশ ভেসে উঠে প্রায় ১৮ ঘন্টা ৫২ মিনিট পর।
পুলিশ সুত্র জানায়, গত শনিবার বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তৌফিক আহমেদ সিদ্দিকী তার অপর ১২ সঙ্গীর সঙ্গে রুমায় বেড়াতে যান। বিকেল ৩টায় রিজুক ঝর্ণায় তিনি সাঁতার কাটার সময় তলিয়ে যান। তাকে উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হয়। ১৮ ঘন্টা ৫২ মিনিট পানিতে তলিয়ে থাকার পর রোববার সকাল ৯টা ৫২মিনিটে একইস্থানে তার লাশ ভেসে উঠে।
ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 