গোলাপগঞ্জে অজ্ঞাত যুবকের হাত বাধাঁ গলিত লাশ উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ রবিবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ হাতিম নগর এলাকায় অবস্থিত মেন্দিভাগ ব্রিক কর্পোরেশন (এমভিসি) নামে একটি ইট ভাটার জলাধার থেকে আনুমানিক ৩৫-৪০ বছর বয়স্ক অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উপুড় হয়ে জলাধারের পূর্ব দক্ষিণ কোনে লাতাপাতার ভেতর আটকে ছিলো। লাশের পরনে ছিলো অফ হোয়াইট গ্যাভার্টিন প্যান্ট এছাড়া লাল রংয়ের শার্টের নীচে সবুজ গেঞ্জী। লাশের দু হাত সামনের দিকে বাধাঁ ও গলায় রশি পেচাঁনো ছিলো। মুখ মন্ডল ও শরীরের বেশিরভাগ অংশ পচেঁ গলে যাওয়ায় চেহারা শনাক্ত করা যায়নি তবে পরনের কাপড়ে কালো তৈলাক্ত পদার্থের দাগ রয়েছে। লাশটি হয়ত কোন ওয়ার্কশপ শ্রমিকের। ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করে কেউ লাশটি জলাধারে ডুবিয়ে দেয়। ইট ভাটার মালিক আব্দুল হান্নান এ প্রতিবেদককে জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় ইট ভাটার কর্মচারীরা দূর্গন্ধ পেয়ে তার কারন খুজঁতে গিয়ে লাশের সন্ধান পান এর পর পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরো জানান সুরমা নদীর তীরে জলাধারটি অবস্থিত হওয়ায় তিনি ধারনা করছেন হয়ত নদীতে লাশটি ভেসে এসেছে। খবর পেয়ে দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক
(এএসআই) আশরাফুল আলম লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরণ করেন। পুলিশ জানিয়েছে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি লাশের অবস্থা দেখে তাদের ধারনা ১০-১৫দিন পূর্বে অজ্ঞাত যুবকটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 