দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী নামক স্থানে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন।
সোমবার দুপুর দেড়টার দিকে অভ্যন্তরীণ গাংচিল ও প্রচেষ্টা পরিবহনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তবে হতাহত কারোরই নাম জানা যায়নি।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদ্দৌস হাসান জানান, আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 