রৌমারীতে ঘরের ভেতর স্বামী-স্ত্রীর লাশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইচ্ছামারী গ্রামে নিজ বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন গোলাম হোসেন (৩৫) ও তার স্ত্রী শিল্পী খাতুন (২৭)।
সোমবার সকালে বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে রৌমারী থানার ওসি এ বি এম সাজিদুল ইসলাম জানান।
ওসি বলেন, ঘরের একটি কক্ষের মেঝেতে শিল্পী খাতুনকে পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
“অপর কক্ষে গোলাম হোসেনকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সারা শরীর রক্তে ভেজা।”
তাদের দুই মেয়ে সুপ্তি (৯) ও সমাপ্তি (৫)। সমাপ্তির কান্না শুনে প্রতিবেশীরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, শিল্পীকে উত্ত্যক্ত করার ঘটনায় সম্প্রতি তার স্বামী দেলোয়ার এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এ বিষয়টি এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 