দিরাইয়ে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাটিয়াপুর গ্রামের বাসিন্দা শামীম আহমদ (৪৫) ও তারা মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাঁশ কেনার উদ্দেশ্যে মাটিয়াপুর গ্রামের দুই ব্যবসায়ী শামীম আহমদ ও তারা মিয়া একটি নৌকা নিয়ে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে নৌকাটি মাটিয়াপুর হাওর অতিক্রমকালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 