News Bangla 24 BD | সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু


সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে দিরাই উপজেলার চাপতির হাওরে ও শাল্লা উপজেলার পাটামারা হাওরে মাছ ধরার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের কনাই মিয়ার ছেলে শামীম, আব্দুল হাসিমের ছেলে তফুর মিয়া ও টুক দিরাই গ্রামের শামরান হোসেন। শাল্লা উপজেলার সিহাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে হৃদয় মিয়া, আক্কাস আলীর ছেলে ইমন মিয়া ও হায়দার আলীর ছেলে শাইনাল মিয়া।

দিরাই থানার ওসি আব্দুল জলিল জানান, সকালে নৌকা নিয়ে মাটিয়াপুর গ্রামের পার্শ্ববর্তী চাপতির হাওরে মাছ ধরতে যান শামীম, তফুর মিয়াসহ ৭-৮ জন। মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজন মারা যান। এ সময় আহত হন পাঁচজন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, বজ্রপাতে একই সময় উপজেলার টুক দিরাই গ্রামে শামরান হোসেন নামে একজন মারা যান বলে জানান ওসি।

শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, শাল্লা উপজেলার সিহাইল গ্রামের পাশে পাটামারা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন মারা যায়। এ সময় মিয়া নামে অপর এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ