সন্তানের দেওয়া আগুনে অবশেষে মারাই গেলেন বাবা
ফরিদপুরে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা এটিএম রফিকুল হুদা (৪৮) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারাই গেলেন। বুধবার ( ২১ সেপ্টেম্বর ) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। ডিএমসি’র বার্ন ইউনিটের সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরে নিজের মা-বাবার শরীরে আগুন দেয় তাদের কিশোর ছেলে মুগ্ধ। এতে রফিকুল গুরুতরভাবে দগ্ধ হন। তার স্ত্রী সিলভিয়া হুদা ও ওই কিশোর ছেলে সামান্য দগ্ধ হন।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রফিকুলের অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের স্থানান্তর করা হয়। আর সিলভিয়া হুদা ও তার ছেলেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 