নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে বাড়িতে বাস, ঘুমন্ত দম্পতির মৃত্যু
রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় ঐ বাড়িতে এক ঘুমন্ত দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রাত পৌনে ২টার দিকে বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। ঐ সময় ঘটনাস্থলেই ঘুমন্ত বশির (৪০) ও তার স্ত্রী রেশমার (৩৫) মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রীসহ বশিরের পাশের বাড়িরও কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বাসযাত্রীরা জানান, বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়ায় বহরমপুর রেলক্রসিংয়ের বাঁকে বাঁক না নিয়ে সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেয়। হাসপাতাল সূত্র জানায়, আটজন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দু’জন চিকিৎসা নিয়ে চলে গেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 