News Bangla 24 BD | সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দূর্ঘটনার পর হানিফ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা দূর পাল্লার বাস ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে কদমতলি টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। ফলে বাস না পেয়ে টার্মিনালে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে হানিফ পরিবহনের বাসের চাপায় একজন ইউপি সদস্য সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে এবং হানিফ পরিবহনের বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এর প্রতিবাদে রাতে জরুরী সভায় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।
বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক অভিযোগ করেছেন, মহাসড়কে তাদের যানবাহনের কোন নিরাপত্তা নেই। বুধবার পুলিশের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত বাসে জনতা আগুন দিয়েছে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ