News Bangla 24 BD | সিলেটে দুই জঙ্গীকে ৩০ বছরের কারাদণ্ড - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে আলোচিত ‘সূর্য দীঘল’ বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলায় জঙ্গি শায়খ আবদুর রহমানের সহযোগী দুই জঙ্গিকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমান, অনাদায়ে আরও সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়ার আদালতে দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে এই কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত জঙ্গিরা হলেন দণ্ডপ্রাপ্তরা হলেন, মাজেদুল ইসলাম হৃদয়, আবদুল আজিজ ওরফে আজিজুল ইসলাম হানিফ।
২০০৬ সালের ২ মার্চ জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান কে সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগের সূর্য দীঘল বাড়ি থেকে গ্রেফতার হন। এর আগে মাজেদুল ইসলাম এবং আব্দুল আজিজ হানিফ শায়খ আবদুর রহমানের সহযোগী হিসেবে কাজ করে আসছিল।
সিলেট আদালতের পিপি মাসুক আহমেদ জানান, সূর্য দীঘল বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলার (জিআর ২০৮/০৬) বিশেষ ক্ষমতা আইন ১৯৪/১৩ মামলায় জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানসহ তিনজন আসামি ছিলেন। এর আগে ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ আব্দুর রহমানের ফাঁসি কার্যকর করা হয়।
আদালতে ৪৩ জন সাক্ষির মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ