সিলেটে ওসি হত্যা মামলায় ১২১ জন কারাগারে
সিলেট ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ১২১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মো. নজরুল ইসলাম মামলার ১৩৮ আসামির মধ্যে ১২১ জনকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম মুকুল জানান, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গোয়ালাবাজারে দুই দল অটোরিকশা শ্রমিকের সংঘর্ষ থামাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওসি মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ ব্যক্তিকে আসামি করে ওসমানী নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার প্রায় চার মাস পর চলতি বছরের এপ্রিল মাসে মোট ১৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। ধার্যকৃত সম্পূরক অভিযোগপত্রের শুনানির দিনে আজ জামিনে থাকা ১২১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 