News Bangla 24 BD | বড়লেখায় বন্যহাতির উপদ্রপ-উদ্বেগ-আতংকে রাত জেগে পাহারা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বড়লেখায় বন্যহাতির উপদ্রপ-উদ্বেগ-আতংকে রাত জেগে পাহারা


বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ, (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের বিভিন্ন সেকশন ও শ্রমিক লাইনে গত এক সপ্তাহ ধরে সাত বন্য হাতি দুই দলে বিভক্ত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। হাতির দল আবাদি এলাকায় ধানের ক্ষেত, চা গাছ ও ছায়াবৃক্ষ উপড়ে ব্যাপক ক্ষতি সাধন করছে। হাতির অবাধ বিচরণে শ্রমিক কলোনিতে উদ্বেগ আতংক বিরাজ করছে। চা শ্রমিকরা রাত জেগে ডাক-ঢোল পিটিয়ে মশাল ও টর্চ লাইট জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলেও হাতিগুলো এর তোয়াক্কা করছে না।

গতকাল সরেজমিনে গেলে সমনবাগ চা বাগানের ৯, ১০ ও ১১ নম্বর সেকশনের নাইট চৌকিদার আমু মিয়া, আব্দুল হক, জয়নাল, সুজিত, সজল, উনু প্রমূখ জানান, ১৯ সেপ্টেম্বর থেকে নিয়মিত সন্ধ্যার পরই হাতির দল পাহাড় থেকে লোকালয়ে ঢুকে পড়ে এবং সকালের দিকে পাহাড়ে ফিরে। এ দলের এক বন্যহাতি চলিত বছরের ১ ফেব্র“য়ারী নামে জামকান্দি এলাকার কাঠ ব্যসায়ী গিয়াস উদ্দিনকে মেরে ফেলায় লোকজনের মধ্যে চরম উদ্বেগ আতংক বিরাজ করছে। হাতির ভয়ে শ্রমিক কলোনির বাসিন্দারা সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছে না। সমনবাগের টিলা বড়বাবু টিংকু দত্ত জানান, হাতির দল দুইভাগে বিভক্ত হয়ে চা সেকশন, আবাদি জমি ও আবাসিক এলাকায় ধানের, চা গাছের ও বসত ঘরের ব্যাপক ক্ষতি সাধন করছে। হাতি আতংকে শ্রমিকরা বিচরণ এলাকায় চা পাতা আহরণ বন্ধ করে দিয়েছে। এতে উৎপাদন ব্যাহতের আশংকা রয়েছে। বাগানের স্টাফরা শ্রমিকদের নিয়ে রাত জেগে বন্্যহাতি তাড়ানোর চেষ্টা চালালেও হাতিগুলো এসবের তোয়াক্কা না করে পরদিন আবার বীরদর্পে লোকালয়ে প্রবেশ করছে। নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান জানান, বন্য হাতিগুলো সমনবাগ ছাড়াও মোকাম বাগানের ৩, ৭, ৮, ১০, ১২ থেকে ১৭ নম্বর সেকশন পর্যন্ত বেপরোয়া বিচরণ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। শনিবার রাতে তার বাংলোর কাছাকাছি অবস্থানে তিনিসহ শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। হাতির হামলায় যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকায় বিষয়টি তিনি ইউএনও-কে লিখিতভাবে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ