News Bangla 24 BD | চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল, এসএমজি উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল, এসএমজি উদ্ধার


চট্টগ্রাম রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে একটি একে-২২ রাইফেল, এসএমজিসহ ‘বিপুল পরিমাণ’ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন এই বস্তিতে অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে-২২ রাইফেল, একটি এসএমজি, রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা রয়েছে বলে জানান কর্নেল মিফতাহ। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব দুইজনকে আটক করেছে।

মাদকের আখড়া হিসেবে পরিচিত এই বস্তি আগে থেকেই র‌্যাবের নজরদারিতে ছিল। সাধারণত নিম্ন আয়ের লোকজন সেখানে কম টাকায় বাসা ভাড়া নিয়ে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ