News Bangla 24 BD | শাবিতে বিশ্ব পর্যটন দিবস পালন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ‘টুরিস্ট ক্লাব সাস্ট’র উদ্যোগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সংগঠনটির সাধানণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় ও সভাপতি আল আমীন মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী,সাবেক সাধরণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল,সাবেক সিনিয়র সহ-সভাপতি অর্জুন কুমার পাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,‘সবার জন্য ভ্রমণ নিশ্চিত করতে প্রতি ভ্রমণ অভিযাত্রিক দলের সাথে একজন প্রতিবন্ধীকে সাথে রাখুন।দেশের বৃহৎ এ জনগোষ্ঠী ভ্রমণের সুবিধা থেকে বঞ্চিত।তাদেরকে মূল স্্েরাতে এনে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হলে ভ্রমণ সর্ম্পকে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে।বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে।২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করছে।এই শিল্পের উন্নয়ন করতে পারলে আমরা নেপাল-ভুটানের মত পর্যটনবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ