সিলেটে ছুরিকাঘাত করে ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই
সিলেট নগরীর মীরের ময়দানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোনালী ব্যাংক জিন্দাবাজার শাখার কর্মকর্তা খালেদ আহমদ চৌধুরী আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খালেদ আজ ভোরে ট্রেন যোগে ঢাকা থেকে সিলেট আসেন। রেল স্টেশন থেকে তিনি রিকশা যোগে নগরীর লন্ডনী রোডস্থ অগ্রণী ১০০নং বাসায় ফিরছিলেন। কিন্তু নগরীর মীরের ময়দানে আসার পর সিএনজি অটোরিকসা যোগে আসা তিনজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।
এ সময় খালেদকে ছুরিকাঘাত করে সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগের ভেতর নগদ ২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র ছিলো বলে জানা গেছে।
ব্যাংক কর্মকর্তার ছোট ভাই লিমন আহমদ চৌধুরী জানিয়েছেন, ছিনতাইকারীরা খালেদ আহমদ চৌধুরীর কোমরে ও বাম হাতে ছুরিকাঘাত করেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসা নেয়া হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 