ধানমণ্ডিতে পানির ট্যাংকে বিস্ফোরণ : নারীসহ দগ্ধ ৬
রাজধানীর ধানমণ্ডিতে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে ধানমণ্ডির চার নম্বর রোডে অবস্থিত ৩৪/এ বাড়ির চারতলা ভবনের সিঁড়ির নিচে এ ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিদগ্ধরা হলেন রাজ্জাক (৫০), আবেদ আলী (৫০), রাজ্জাক (২৩), সাদ্দাম (২৮), মাসুদ আলী (২৫) ও শিরিন আকতার। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
আহতরা জানান, পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় কেউ একজন সিগারেট ধরায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেন।
ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. পার্থশঙ্কর পাল সাংবাদিকদের বলেন, দগ্ধদের সবার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 