জিঞ্জির শাহ (রহ.)’র বার্ষিক ওরশ শুক্রবার শুরু
পীর-এ কামেল হযরত নাজির হোসেন ফকির ওরফে জিঞ্জির শাহ (রহ.)-এর ২দিনব্যাপি বার্ষিক ওরশ মাহফিল আগামীকাল (৩০ সেপ্টেম্বর) শুক্রবার থেকে শুরু হচ্ছে। ১লা অক্টোবর শনিবার ভোরে আখেরী মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের পুরাতন স্টেশন রোডস্থ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত ওরশ মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, রওজা গোসল, গিলাপ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমূলক গানের আসর, জিকির-আজকার, আখেরী মোনাজাত ও তবরক বিতরণ।
কর্মসূচি সমুহে অংশগ্রহণ করে অশেষ ফয়েজ-রহমত হাসিলের জন্য জিঞ্জির শাহ (রহঃ)-এর মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দের প্রতি মাজারের মোতওয়াল্লি মোঃ নুর হোসেন এবং প্রচার কমিটির আহবায়ক মোঃ জমির হোসেন আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 