News Bangla 24 BD | মৌলভীবাজারে দিন-দুপুরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে দিন-দুপুরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা


আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার বড়লেখায় আবুল হোসেন আলম (৪৫) নামের এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। নিহত ইউপি সদস্য উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আবুল হোসেন আলম একটি জানাজার নামাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে শাহাবাজপুর বাজারের উত্তর পাশে যান। এসময় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী কাজল তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জমখ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ