বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্র নিহত
বগুড়া সরকারী আজিজুল হক কলেজ গেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ীতে কলেজের পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় কলেজ ক্যাম্পাস সহ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কোন্দলের জের ধরে শহরের ফুলবাড়ীতে অবস্থিত সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের মূলগেটের সামনে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বগুড়া জেলার কাহালু উপজেলার লোহাড়পাড়ার সাইফুল ইসলামের পুত্র এবং বাংলা বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী সবুজ মিয়া (২৪) ও শহরের ফুলবাড়ীর আব্দুল মতিনের পুত্র ছাত্রলীগ কর্মী শিবলু (২৩) গুরুতর আহত হয়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সবুজ মারা যায়।
ঘটনার পর লাশ নিয়ে বগুড়া শহরে কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। তারা শহরের জিরো পয়েন্ট এলাকা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রেখে গাড়ি ভাঙচুর করে। কয়েকটা সিএনজি, কয়েকটা রিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।এ ঘটনার জের ধরে সেখানে ককটেলবাজী ও গুলির ঘটনাও ঘটেছে।
বগুড়ার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 