সিলেটে ক্যান্সার আক্রান্ত যুবকের আত্মহনন
সিলেট সদর উপজেলার মোগলগাওয়ে ক্যান্সার আক্রান্ত এক যুবক আত্মহনন করেছে। শুক্রবার বাড়ির আঙ্গিনায় খড়ের ঘরের তীরের সঙ্গে ঝুলে কবির আহমদ (২৮) নামের ওই যুবক আত্মহত্যা করে। সে মোগলগাঁও গ্রামের গালম শাহ এলাকার মৃত আনছার আলীর ছেলে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে ঘুম থেকে ওঠে খড়ের ঘরে তীরের সঙ্গে কবিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক জালালাবাদ থানা পুলিশকে জানান তারা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, কিছুদিন আগে কবিরের মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে মানসিকভাবে ভেঙে পড়ে সে। ধারণা করা হচ্ছে এ কারণে সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 