News Bangla 24 BD | দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৭ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ‌্যর্থনা দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে আছেন দলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ‌্যা ৬টা ৪২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দুবাই থেকে দেরিতে রওনা হওয়ায় দুই ঘণ্টা পর বিমানটি দেড় ঘণ্টা পরে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন শেখ হাসিনা। দুবাইয়ে তার যাত্রাবিরতি ছিল।

এদিকে প্রধানমন্ত্রীকে ‘গণঅভ‌্যর্থনা’ দিতে বিমানবন্দরসহ বিভিন্ন সড়কের পাশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিকালের আগেই অবস্থান নেয়।

১৭ দিনের বিদেশ সফর শেষে ফিরলেন শেখ হাসিনা। ঈদুল আজহার একদিন পর রওনা হয়ে প্রথমে কানাডা যান তিনি। মন্ট্রিয়ালে ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ অংশগ্রহণ এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ১৮ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক যান।

জাতি সংঘে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন শেখ হাসিনা। ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য তা পরিবর্তন হয়। নিউ ইয়র্ক থেকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি ভার্জিনিয়ায় যান তিনি।

গত বুধবার সেখানেই ছেলে, পুত্রবধূ ও নাতনীর সঙ্গে নিজের জন্মদিন কাটে শেখ হাসিনার।

এ বিভাগের অন্যান্য সংবাদ