News Bangla 24 BD | জৈন্তাপুরে শিক্ষকসহ ৩জনকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে শিক্ষকসহ ৩জনকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ


রেজওয়ান করিম শাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নিজপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজনকে অাটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
তাদেরকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর থানার সামনে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃস্টি হয়।
জানা যায়, গত ৩ মাস পূর্বে উপজেলার নিজপাট এলাকায় নাটক নিয়ে মারামারির ঘটনায় একটি মামলা হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তা আপোষে নিস্পক্তি হয়। পরবর্তীতে জৈন্তাপুর থানায় অাপোষ নামা ও টিএ দাখিলের পরও রহস্যজনক কারনে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজপাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩জন কে নিজ নিজ বাড়ি থেকে অাটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- শিক্ষক আলতাফুর রহমান, হাজী বদরুল আলম ও আইয়ুব।
উদ্ভুত পরিস্থিতিতে বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক লিয়াকত আলী ও থানার ওসি শফিউল কবির আটককৃতদের মুক্তির ব্যাপারে আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ